রোববার, ১৫ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বিকেএমইএ’র কার্যালয়ের সামনে বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৬, ১০ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে বিকেএমইএ’র কার্যালয়ের সামনে বিক্ষোভ 

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ছাঁটাইয়ের প্রতিবাদে তামাই নীটওয়্যার ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা বিকেএমইএ অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। 

বুধবার (১০ সেপ্টেম্বর) শহরের চাষাঢ়া এলাকায় অবস্থিত বিকেএমইএ অফিসের গেইটের সামনে এ ঘটনা ঘটে। 

জানা যায়, তামাই নীটওয়্যার ফ্যাশন লিমিটেডের জিএম প্রদীপ কুমার আলোচনার জন্য শ্রমিকদের আসতে বলায় শ্রমিকেরা বিকেএমইএর সামনে হাজির হয়। কিন্তু জিএম প্রদীপ কুমার শ্রমিকদের সাথে কথা না বলে বিকেএমইএর অফিসের ভেতর অবস্থান করেন। পরবর্তীতে তিনি শ্রমিক নেতা বাবুল আক্তারের মাধ্যমে শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য আগামী ১৩ তারিখ শনিবার বিকেএমই এর অফিসের সামনে আসার জন্য বলেন। এক পর্যায়ে পুনরায় আসার কথা বলা হলে শ্রমিকদের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়।

এসময় আগামীকাল নারায়ণগঞ্জের চাষঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনের ঘোষণা দেন তারা।

নারায়ণগঞ্জ জেলা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা জানান, বিকেএমইএর কার্যালয়ের সামনে শ্রমিকেরা অবস্থান নিয়েছিল। তারা চলে গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।