বুধবার, ১০ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে অজ্ঞাত বৃদ্ধার মৃতদেহ উদ্ধারের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৮, ৯ জুন ২০২৬

বন্দরে অজ্ঞাত বৃদ্ধার মৃতদেহ উদ্ধারের ঘটনায় মামলা

প্রতীকী ছবি

বন্দরে সড়ক র্দূঘটনায় অজ্ঞাত বৃদ্ধা নারী (৬০) এর মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে  থানায় মামলা রুজু করেছে। গত সোমবার (৮ জুন) বন্দর থানার উপ পরিদর্শক লুৎফর রহমান বাদী হয়ে অজ্ঞাত চালককে আসামী করে বন্দর থানায় এ মামলা রুজু করে। যার মামলা নং- ১১(৬)২৬ ধারা- ২০১৮ইং সনের সড়ক পরিবহন আইন এর ১০৫। এর আগে গত রোববার (৭ জুন) সকাল সাড়ে ৬টায় বন্দর থানার ফরাজিকান্দাস্থ ৩য় শীতলক্ষ্যা ব্রীজের মাঝামাঝি অংশে দক্ষিণ পাশের রাস্তার উপর থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এলাকাবাসী ও মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত রোববার ভোর ৫টায় বন্দর থানার ফরাজিকান্দাস্থ ৩য় শীতলক্ষ্যা ব্রীজের মাঝামাঝি অংশে দক্ষিণ পাশের রাস্তার উপরে অজ্ঞাত নামা গাড়ীর চালক বেপরোয়া ভাবে গাড়ী চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাত নামা বৃদ্ধা নারী (৬০)কে চাপা দিলে ঘটনাস্থলেই ওই অজ্ঞাত নারী মৃতবরণ করে। খবর পেয়ে বন্দর থানার উপ পরিদর্শক লুৎফর রহমানসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে  প্রেরণ করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে  অজ্ঞাত চালককে আসামী করে বন্দর থানায় সড়ক পরিবহন আইনে মামলা রুজু করে। এ রির্পোট লেখা পর্যন্ত নিহত অজ্ঞাত বৃদ্ধা নারী নাম পরিচয় জানা যায়নি।