মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৬, ৯ জুন ২০২৬

বন্দরে যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে সজিব (২৫) নামে এক যুবক নিজ ঘরের বাঁশের আঁড়ার সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

মঙ্গলবার (৯ জুন) বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বারপাড়াস্থ বাগানবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

​নিহত সজিব ওই এলাকার নাজির হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন।

​এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ ওই দিন বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

​লাশ উদ্ধারকারী কর্মকর্তা ও কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বসতবাড়ির উঠানে শায়িত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করি। আত্মহত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। রহস্য উদঘাটনে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

​এই ঘটনায় বন্দর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।