প্রতীকী ছবি
বন্দরে গনঅধিকার পরিষদের নেতার ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে।
অজ্ঞাত নামা চোরের দল গোডাউনের টিনের চাল কেটে কৌশলে ভিতরে প্রবেশ করে ২টি সিলিং ফ্যান,৩০০ কেজী স্কেল ও ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ২০ হাজার টাকা ও ২০ বস্তা কটন সাইজিং যার আনুমানিক মূল্য আরো ১ লাখ টাকার মালামার চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে গনঅধিকার পরিষদের নেতা ো ভুক্তভোগী ব্যবসায়ী আরমান গাজী বাদী হয়ে মঙ্গলবার (১৯ মে) দুপুরে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে গত সোমবার (১৮ মে) রাতে যে কোন সময়ে বন্দর থানার উত্তর লক্ষনখোলার কড়ইতলাস্থ এম আই জি এন্টার প্রাইজ নামক প্রতিষ্ঠানে এ চুরি ঘটনা ঘটে।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আরমান গাজী জানান, বন্দরে উত্তর লক্ষনখোলা এলাকায় ডাকাতি ও চুরির ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতি রাতে অজ্ঞাত নামা চোরের দল বন্দরে বিভিন্ন এলাকায় গড়ে উঠা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, মিল কারখানাসহ এমন কি বাসা বাড়িতে হানা দিয়ে মূল্যবান জিনিস পত্র চুরি করে নিয়ে যাচ্ছে। চোরের উপদ্রুপ ঠেকাতে বন্দর থানার ওসি জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী ব্যবসায়ীসহ সচেতন মহল।

