জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে রবিবার (৪ জানুয়ারি) দুপুর থেকেই দর্শনার্থীদের চাপ বাড়তে শুরু করেছে। ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের দাবি, মেলার প্রথমদিকে ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যা বেশি থাকে। তবে সপ্তাহখানেকের মধ্যে মেলা জমে উঠবে।