ফাইল ছবি
বন্দরে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের আয়োজনে ঔষধ কোম্পানি প্রতিনিধি ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে বন্দর থানার মদনপুরস্থ ড্রীমল্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ঔষধ কোম্পানী প্রতিনিধি ও ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি করা ও সময়মতো আর্থিক লেনদেনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য ও মদনপুরস্থ নাসির মেডিকেলের পরিচালক ডাঃ নাসির উদ্দিন প্রধানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিসিডিএস মদনপুর আঞ্চলিক কমিটির উপদেষ্টা ডাঃ বিল্লাল হোসেন, ঔষধ ব্যবসায়ী রুবেল মিয়া, একতা সমবায় সুপার মার্কেটের কার্যকরি কমিটির সদস্য সোহেল রানা, মদনপুর ফারিঅ্যা'র প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাইদুল ইসলাম, ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল আহমেদ, সাবেক সভাপতি আশিকুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।

