বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন মাসুম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৮, ২৯ মে ২০২৬

শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন মাসুম

ফাইল ছবি

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম।

শুক্রবার (২৯ মে) এক বিবৃতিতে একথা বলেন তিনি।

মাসুম বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন সাহসী দেশপ্রেমিক নেতা। তার হাত ধরেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল। দেশের মানুষের অধিকার ও স্বাধীন মতপ্রকাশের পরিবেশ তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি আরও বলেন, তরুণ সমাজকে দেশপ্রেম ও জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করতে শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন আজও প্রাসঙ্গিক। তার আদর্শ ধারণ করেই দেশের যুবদলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।

এসময় আবু মোহাম্মদ মাসুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।