ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর মুক্তির পরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না। এঘটনায় দলে তীব্র সমালোচনা তৈরি হয়েছে।
বুধবার (৩ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইভীর মুক্তির পোস্টে মন্তব্যে এই শুভেচ্ছা জানান তিনি।
এঘটনায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মাঝে তুমুল প্রতিক্রিয়া দেখা গেছে।
ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার বলেন, ফ্যাসিস্টের অন্যতম দোসর আইভির মুক্তিতে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দলের ভেতরের গুপ্তদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে হবে।

