ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি, আমি চাই সবাইকে নিয়ে বাংলাদেশ সরকার গঠিত হোক।
বুধবার (৩ জুন) দিবাগত রাত পৌনে ১ টায় নিজ বাড়িতে সাংবাদিকদের একথা বলেন তিনি।
আইভী বলেন, কারাগারে আমার মত আরো মায়ের আছে নিরপরাধ, আশা করি সরকার তাদের প্রতিও সদয় হবে।
প্রায় এক বছরের কারাবাস শেষে রাত বারোটা ২২ মিনিটে চুনকা কুটিরে পৌছান আইভী। এসময় আইভীর আগমনকে ঘিরে শহরের দেওভোগ এলাকায় নেতাকর্মী ও অনুসারীরা ভিড় জমান।
এর আগে রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে বের হন সেলিনা হায়াৎ আইভী। ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। বর্তমানে এসকল মামলায় জামিনে আছেন আইভী।
নারায়ণগঞ্জে এসে গাড়িতে সরাসরি শহরের মাসদাইর কবরস্থান পৌঁছে নিজের বাবা আলী আহমেদ চুনকার কবর জিয়ারত করেন আইভী।
পরে বাড়ির কাছাকাছি আসলে আইভীর আগমনকে ঘিরে শহরের দেওভোগ এলাকায় নেতাকর্মী ও অনুসারীরা ভিড় জমান। দেওভোগে প্রবেশ করলে আইভীকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন তারা। তবে এসময় গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেননি তিনি।
এর আগে রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে বের হন সেলিনা হায়াৎ আইভী। ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে গত ১০ মে ১০টি মামলায় তার জামিন বহাল রাখেন আপিল বিভাগ। এর আগে হাইকোর্ট তাকে জামিন দিয়েছিলেন।
বাকি দুটি মামলায়ও হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। পরে ১৭ মে আপিল বিভাগ ওই দুই মামলাতেও হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখেন। বর্তমানে বারোটি মামলায় জামিনে আছেন আইভী।

