বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে ‎ওয়ার্ড বিএনপির সভাপতিকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩২, ৪ জুন ২০২৬

আপডেট: ১৬:৩২, ৪ জুন ২০২৬

না.গঞ্জে ‎ওয়ার্ড বিএনপির সভাপতিকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা

অকিল উদ্দিন ভূইয়ার ওপর হামলা

‎নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা পরিষদের অনুষ্ঠানে ছবি তোলাকে কেন্দ্র করে সংগঠিত কথাকাটাকাটির জেরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভূইয়ার ওপর হামলা চালিয়ে তাকে মারধর করেছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির অনুসারীরা। 

‎বৃহস্পতিবার (৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে জিয়াউর রহমান-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠান চলাকালীন সময়ে ছবি তোলার সময় রনির সাথে অকিলের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়ে। এসময় জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

তবে অনুষ্ঠান শেষে ঘটনাস্থল থেকে বের হওয়ার পরপরই জেলা পরিষদের প্রাঙ্গণে রনির সমর্থকেরা অকিলের ওপর হামলা চালায় ও তাকে কিল-ঘুষি মারতে থাকে। পরে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ বিএনপির সিনিয়র নেতারা এগিয়ে অকিলকে ছাড়িয়ে নেন।

‎হামলার বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা অকিল উদ্দিন ভূইয়া জানান, আমরা অনুষ্ঠানে এক সাথে ছিলাম হঠাৎ মশিউর রহমান রনি আমাকে প্রশ্ন করে ভাই আপনি গত ১৭ বছর কোথায় ছিলেন। এক কথায় দুই কথায় রনির সাথে আমার তর্ক বিতর্ক শুরু হয়। পরে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ভাই আমাদের দুইজনকে শান্ত করে ঘটনাস্থলে মিলিয়ে দেয়। সেখানি আমাদের ঝামেলা শেষ কিন্তু আমি বের হয়ে জেলা পরিষদ এর সামনে নামাজের জায়গা খুজতে থাকি সে সময় হঠাৎ করেই রনির লোকজন আমার উপর অতর্কিত হামলা চালায়।

‎এবিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে ‎ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, হামলার ঘটনা আমরা শুনেছি। তবে এই বিষয়ে কেউ এখনও কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।