বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৭, ৪ জুন ২০২৬

ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদক ব্যবসায়ী

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে সোমবার রাত ৮টা ১৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন আদর্শ চাষাড়া চাঁনমারি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত পারভেজ (৩০) জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কালী বাড়ি এলাকার সাজু ইসলামের ছেলে। তিনি বর্তমানে ফতুল্লার আদর্শ চাষাড়া চাঁনমারি এলাকায় জনৈক মোক্তার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

অভিযানকালে আদর্শ চাষাড়া চাঁনমারি এলাকার আলমগীরের বসতবাড়ির মূল ফটকের সামনে পাকা রাস্তা থেকে পারভেজকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৩ দশমিক ৫০ গ্রাম। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পারভেজ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করতেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।