বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন নৌবাহিনীর কাছে হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪১, ৪ জুন ২০২৬

ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন নৌবাহিনীর কাছে হস্তান্তর

ফ্লোটিং ক্রেন বাংলাদেশ নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর

নারায়ণগঞ্জের ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে নির্মিত ৭০ টন ক্ষমতাসম্পন্ন একটি ফ্লোটিং ক্রেন বাংলাদেশ নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) নারায়ণগঞ্জের ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড প্রাঙ্গণে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

হস্তান্তর অনুষ্ঠানে ক্রেনটির বিভিন্ন কারিগরি সক্ষমতা ও কার্যকারিতা তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর এই ফ্লোটিং ক্রেন নৌবাহিনীর বিভিন্ন প্রকৌশল ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে ব্যবহৃত হবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা ক্রেনটির বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নত সামুদ্রিক ও নৌযান সহায়ক সরঞ্জাম উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির। এছাড়াও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।