বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চাষাঢ়ায় ফুটপাত অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

চাষাঢ়ায় ফুটপাত অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ 

উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ফুটপাতের অবৈধ দোকান ও সড়কের ওপর বসা অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে শহরের চাষাঢ়া মোড়ে এই অভিযান পরিচিত হয়।

এসময় চাষাড়া মোড়ে যানজট নিরসনে চারপাশে অবৈধ ফুটপাত ও অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ করা হয়। এসময় বেশ কয়েকজনকে জরিমানাও করা হয়।  

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবযানী কর জানান, যানজট নিরসনে আমরা ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছি। আমাদের অভিযান চলমান থাকবে।

এসময় উচ্ছেদ অভিযানে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।