শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পুলিশ কনস্টেবল হত্যা মামলায় আরও এক আসামির স্বীকারোক্তি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪২, ২৮ নভেম্বর ২০২৬

পুলিশ কনস্টেবল হত্যা মামলায় আরও এক আসামির স্বীকারোক্তি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় আদর (২২) নামে আরও এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

শনিবার (২৮ নভেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি এ জবানবন্দি দেন। 

জবানবন্দি দেওয়া আদর (২২) ফতুল্লার নাগবাড়ী মন্দিরপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম) জানান, পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যার ঘটনায় দায়ের করা এ মামলায় আরও একজন আসামি জবানবন্দি দিয়েছেন। এর আগে একই মামলায় আরও দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর রাতে ফতুল্লার কাশীপুরের হাসেমবাগ এলাকায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ও এসআরবি অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।