রোববার, ০৮ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে শ্রমিক দলের অবস্থান কর্মসূচি, নেতৃত্বে টি এইচ তোফা

প্রকাশিত: ১৮:৫০, ৮ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে শ্রমিক দলের অবস্থান কর্মসূচি, নেতৃত্বে টি এইচ তোফা

অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে ব্যবহার করার অভিযোগ তুলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের নেতাকর্মীরা।

রোববার (৮ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ পুল এলাকার এস এম টাওয়ারের সামনে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টি এইচ তোফার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় এস এম টাওয়ারের সামনে থেকে সাইলো এলাকা পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে টি এইচ তোফা বলেন, গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে আন্দোলন করানোর বিষয়টি কোনোভাবেই কাম্য নয়। শ্রমিকদের স্বার্থ ও অধিকার রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম বলেন, যৌক্তিক দাবি নিয়ে বর্তমান শ্রমিকবান্ধব সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করেছেন। শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সদস্যসচিব মো. শরীফ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন মিয়া, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, মমিন হোসেন, মোহন ও মো. রবিন।

এ ছাড়া সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের ৪ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন মোড়ল, ৫ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক হারুনুর রশিদ, মো. সফিকসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ (এসআরবি) ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।