শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতির বাড়িতে হামলা ভাংচুর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৭, ২০ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতির বাড়িতে হামলা ভাংচুর

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান বিদ্যুতের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। 

বুধবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকায় এ হামলা ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগ নেতাকে না পেয়ে তার ছোট ভাই জিহাদ হোসেনকে হাতুড়ি পেটা করেছে বলে জানা গেছে। হামলার শিকার জাহিদ হাসান বিদ্যুৎ গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। 

এ বিষয়ে ছাত্রলীগ নেতার মা গোলাবাহার জানান, গত বুধবার দিবাগত রাত ৩ টার দিকে আচমকা ৩/৪ শ লোক এসে জোরপূর্বক ঘরে প্রবেশ করে ঘরে থাকা মালামাল ভাংচুর শুরু করে। এসময় ছোট ছেলে জিহাদ হোসেন এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে হামলাকারীরা ঘরে থাকা নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। হামলাকারীরা তোর ছেলে ছাত্রলীগ করে তাকে যেখানে পাবো সেখানেই শেষ করে দিবো। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় স্থানীয় প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচ এম সালাউদ্দিন বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নাই খোজ নিয়ে বলতে পারবো।