ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংঘঠন আওয়ামী লীগের একটি মিছিল বের করা হয়েছে। মিছিলে নেতৃত্ব দিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান ভূঁইয়া সজিব।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কর্ণগোপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ মিছিল বের করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি কিছুক্ষণ ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান করে। পরে মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এমন মিছিলের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।

