শুক্রবার, ০৫ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জাতীয় বাজেটে তরুণদের অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানালেন এমপি আব্দুল্লাহ আল আমিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৯, ৪ জুন ২০২৬

জাতীয় বাজেটে তরুণদের অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানালেন এমপি আব্দুল্লাহ আল আমিন

“জাতীয় বাজেটে তারুণ্যের অংশীদারিত্ব: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক সেমিনার

জাতীয় বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীতে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত “জাতীয় বাজেটে তারুণ্যের অংশীদারিত্ব: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক সেমিনারে অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সেমিনারে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। তাই জাতীয় বাজেট প্রণয়নের ক্ষেত্রে তরুণদের চাহিদা, প্রত্যাশা ও সম্ভাবনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। কর্মসংস্থান, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি এবং উদ্যোক্তা তৈরির মতো খাতগুলোতে আরও বেশি বিনিয়োগের মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন সম্ভব।

এ সময় তিনি তরুণ প্রজন্মের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে সেগুলো মোকাবিলায় সরকার, নীতিনির্ধারক এবং যুবসমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।