বুধবার, ১৮ মার্চ ২০২৬

|

চৈত্র ৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এবারও কারাগারেই ঈদ করবে আইভী-গাজী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২৪, ১৮ মার্চ ২০২৬

এবারও কারাগারেই ঈদ করবে আইভী-গাজী

ফাইল ছবি

এবারও কারাগারেই ঈদ পালন করতে যাচ্ছেন একসময়কার প্রভাবশালী এমপি ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা সেলিনা হায়াৎ আইভী। গত বছর থেকেই কারাগারে আছেন তারা।

জানা যায়, দুজনেই একাধিক হত্যা মামলার আসামি। তাদের বিরুদ্ধে নিজ নিজ এলাকায় রয়েছে অভিযোগের পাহাড়। গাজীর বিরুদ্ধে হত্যা, নির্যাতন, জমি দখল, অবৈধ উপায়ে অর্থ উপার্জন, দুর্নীতির অভিযোগ রয়েছে। আইভীর বিরুদ্ধেও রয়েছে হত্যা ও দুর্নীতির অভিযোগ।

এবার ঈদে দুজনকে হাই সিকিউরিটি সেলে রাখা হয়েছে। দুজনকেই ঈদকে ঘিরে অন্যান্য সাধারণ বন্দিদের মত সুবিধা দেয়া হলেও বাড়তি কোন সুবিধা থাকছেনা।

ঈদের দিন সকাল ৮ টায় জেলা কারাগারের অভ্যন্তরের মাঠে ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে। সেখানে অংশ নিতে পারেন গাজী।

ঈদের দিন অন্যান্য বন্দিদের মত তারাও পাবেন সকালে মুড়ি, পায়েস, সেমাই, দুপুরে পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট, মিষ্টি, পান সুপারি, কোমল পানীয়, রাতে আলুর দম, ভাত ও মাছ।

এর আগে ঈদ আসলেই ব্যাপকভাবে নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করতেন তারা। বিপুল অংকের টাকা খরচ করতেন দুজনেই।