বুধবার, ০৪ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে অপরাধ দমনে বিএনপির ওয়েবসাইট 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪৫, ৪ মার্চ ২০২৬

রূপগঞ্জে অপরাধ দমনে বিএনপির ওয়েবসাইট 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপরাধ দমনে ওয়েবসাইট খুলছে বিএনপি। ওয়েবসাইটে সরাসরি অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ ও তথ্য দেয়া যাবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

বুধবার (৪ মার্চ) বিষয়টি জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। 

তিনি জানান, রূপগঞ্জের অপরাধ নির্মূল করার জন্য আমরা একটি ওয়েবসাইট তৈরি করছি। এখানে যে কোনো ব্যক্তি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে যেকোনো অপরাধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবে।

তিনি আরও বলেন, আমরা এসকল অভিযোগ প্রশাসনের কাছে তুলে ধরবো। প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইন মোতাবেক অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে।