শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কণ প্রতিযোগীতা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:০৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কণ প্রতিযোগীতা

চিত্রাঙ্কণ প্রতিযোগীতা

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চারুগঞ্জ একাডেমি অব ফাইন আর্টস এর আয়োজনে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাতৃভাষার প্রতি শিশু কিশোরদের উপলব্ধি ও সম্মান বৃদ্ধি এবং প্রকৃত ইতিহাস সম্পর্কে সচেতনতার লক্ষে এই আয়োজনটি বিশেষভাবে করা হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই চিত্রাঙ্কণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। 

এবারের আয়োজনে চারুগঞ্জ একাডেমি অব ফাইন আর্টস প্রদান করছে ভাষা সৈনিক মরহুম কাজী আবুল কাশেম স্মৃতি পদক ও শিক্ষাবৃত্তি ২০২৬, এবছর থেকে প্রতিবছর এই স্মৃতি শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।    

চারুগঞ্জ একাডেমি অব ফাইন আর্টসের প্রতিষ্ঠাতা পরিচালক আরিফুর রহমান তপু জানান, এবারের আয়োজনে পদকটি পাচ্ছে মেধাবী শিক্ষার্থী পথিক বর্মন। পদকের সম্মাননা বাবদ আমরা মেধাবী শিক্ষার্থীর এক বছরের স্কুল ভিত্তিক পড়াশোনার খরচ বৃত্তি হিসেবে প্রদান করছি। এবং এই পদকটি তুলে দিয়েছেন ভাষা সৈনিক কাজী আবুল কাশেমের  কনিষ্ঠ পুত্র কাজী হারুনুর রশিদ।  

চারুগঞ্জ একাডেমি অব  ফাইন আর্টস এই মেধাবী শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ এবং মাতৃভূমির প্রতি সম্মান নিয়ে সমাজে প্রতিষ্ঠিত নাগরিক হিসেবে দায়িত্ব পালন করবে সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাষা সৈনিক কাজী আবুল কাশেমের নাতী নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক ও চারুগঞ্জের চেয়ারম্যান আহমেদুর রহমান তনু।