মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

|

চৈত্র ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঝন্টু কমিশনার গুরুত্বর অসুস্থ নেয়া হচ্ছে সিঙ্গাপুরে, দোয়া প্রার্থনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৫, ১৭ মার্চ ২০২৬

ঝন্টু কমিশনার গুরুত্বর অসুস্থ নেয়া হচ্ছে সিঙ্গাপুরে, দোয়া প্রার্থনা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিরর জমশের আলী ঝন্টু গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছেন। ডাক্তারের পর্যাবেক্ষণে আগামী বৃহস্পতিবার ১৯ মার্চ সিঙ্গাপুর হসপিটালে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে রওনা দিবেন বলে জানিয়েছেন তার ছেলে শাহাদাত হোসেন বাবু।

নারায়ণগঞ্জের পৌরসভা ও সিটি কর্পোরেশনের টানা ৩৬ বছরের কাউন্সিলর হিসেবে নিজেকে ক্লিন ইমেজে ব্যক্তি হিসেবে আলোচিত রয়েছেন জমসের আলী ঝন্টু। ৭০বছরের বয়সী ঝন্টু শরীর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি ঢাকা তার মেয়ের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঝন্টুর ভাগিনা মিশু সরকার জানান, গত এক মাস যাবৎ শরীর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শয্যা অবস্থায় রয়েছেন ঝন্টু কমিশনার। তিনি নারায়ণগঞ্জবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। একই সাথে সিঙ্গাপুরে জটিল রোগে চিকিৎসা সফলতা জন্য মহান আল্লাহ দরবারে দোয়া চান।