ফাইল ছবি
পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তায় দিপু ভূঁইয়া বলেন, "রমজান মাস হলো আত্মসংযম, ত্যাগ ও ভ্রাতৃত্বের মাস। এই পবিত্র মাস আমাদের মাঝে ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দেয়। আসুন আমরা হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহমর্মিতা ও ভালোবাসার হাত বাড়িয়ে দেই।"
রূপগঞ্জের নবনির্বাচিত এই সংসদ সদস্য রমজান মাসে সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, পবিত্র রমজানের শিক্ষাকে ধারণ করে সমাজ থেকে সকল প্রকার অন্যায় ও বিশৃঙ্খলা দূর হবে। বার্তায় তিনি বিশেষভাবে রূপগঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন তিনি অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন।
এমপি দিপু ভূঁইয়া আরও উল্লেখ করেন, রূপগঞ্জের মানুষের সেবা করাই তার প্রধান লক্ষ্য। পবিত্র এই মাসে দ্রব্যমূল্য যেন স্থিতিশীল থাকে এবং সাধারণ মানুষ শান্তিতে সিয়াম সাধনা করতে পারে, সে বিষয়ে সচেতন থাকার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
পরিশেষে, তিনি দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে তার শুভেচ্ছা বার্তাটি শেষ করেন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া চান। একই সাথে রমজানে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাতের জন্য দোয়া চান সকলের কাছে।

