বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ছাত্র সীমান্ত হত্যার ঘটনায় সাক্ষ্যগ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ছাত্র সীমান্ত হত্যার ঘটনায় সাক্ষ্যগ্রহণ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াজেদ সীমান্ত হত্যার ঘটনায় চতুর্থ দিনের মত সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। 

বুধবার (২৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম খান জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ওয়াজেদ সীমান্ত হত্যা মামলায় ৪র্থ দিনের মত সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে রিপা ও লামিয়া নামের দুইজন সাক্ষ্য প্রদান করেছেন।

এর আগে ২০২৪ সালের ১২ ডিসেম্বর ভোরে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ডিআইটি এলাকায় আলী আহমদ চুনকা পাঠাগারের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন সীমান্ত। রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যুর ঘটনা ঘটে। এঘটনায় অনিক (২৮) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ।