সৌজন্য সাক্ষাৎ ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সালাহউদ্দিন দেওয়ান।
শুক্রবার (৫ জুন) রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন তিনি।
এ সময় সালাহউদ্দিন দেওয়ান স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনসাধারণের প্রত্যাশার বিষয়েও খোঁজখবর নেন।
এসময় জনবান্ধন সালাহউদ্দিন দেওয়ানকে কাছে পেয়ে সকলেই জড়িয়ে ধরেন ও তার সাথে কুশল বিনিময় করেন।
সালাহউদ্দিন দেওয়ান বলেন, ঈদ মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই আমি সাধারণ মানুষের কাছে এসেছি। তাদের সাথে আমার প্রাণের বন্ধন। তাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা পূরণে সবসময় মাঠে থেকে কাজ করার চেষ্টা করে যাব। ভবিষ্যতেও তিনি স্থানীয় জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

