ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা কালীরবাজার স্বর্ণপট্টি মোড়-এ একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১৮ই মার্চ বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ট্রান্সফরমার থেকে বিকট শব্দ শোনা যায় এবং এরপরই আগুনের শিখা দেখা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের দোকানপাটের ব্যবসায়ীরা নিরাপত্তার জন্য দোকান বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন। এসময় রাস্তায় থাকা পথচারীরাও আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে সরে যান।
স্থানীয়রা প্রাথমিকভাবে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সাময়িকভাবে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে ব্যবসায়িক কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল আরেফীন জানায়,আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে।

