বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

|

চৈত্র ৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোফাজ্জল হোসেন স্বপন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৪১, ১৮ মার্চ ২০২৬

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোফাজ্জল হোসেন স্বপন

ফাইল ছবি

নারায়ণগঞ্জবাসীর প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সৌদি আরব পূর্বাঞ্চল শাখার সভাপতি ও রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেন স্বপন। তিনি এক শুভেচ্ছা বার্তায় সবাইকে ঈদের আন্তরিক অভিনন্দন জানান এবং এই পবিত্র দিনটি সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এমন কামনা করেন।

মোফাজ্জল হোসেন স্বপন বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও সম্প্রীতির এক অনন্য উপলক্ষ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের সামনে নিয়ে আসে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং পারস্পরিক ভালোবাসার বার্তা। এই দিনটি ধনী-গরিব ভেদাভেদ ভুলে একসঙ্গে আনন্দ ভাগাভাগি করার শিক্ষা দেয়।

স্বপন নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে বলেন, ঈদের এই আনন্দ যেন সবার ঘরে পৌঁছে যায়। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, ঈদের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজে শান্তি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।

এসময় তিনি নিজের ও তাঁর পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে তিনি বলেন, ঈদের আনন্দ শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক এবং বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত হোক শান্তি।