বুধবার, ১৮ মার্চ ২০২৬

|

চৈত্র ৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মাসদাইর যুব সমাজের বস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১৯, ১৮ মার্চ ২০২৬

মাসদাইর যুব সমাজের বস্ত্র বিতরণ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডে মাসদাইর যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সামর্থবানদের সহযোগিতায় দ্বিতীয় তম ঈদ বস্ত্র বিতরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৮ মার্চ সকালে মাসদাইর বেগম রোকেয়া স্কুল প্রাঙ্গণে শতাধিক অসহায়দের মধ্যে বিতরণ করেন সাবেক কাউন্সিলর ও সংগঠনের প্রধান উপদেষ্টা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

মাসদাইর যুব সমাজের প্রধান সমন্বয়ক মাসুম খন্দকার ও মোঃ রাজিব ইসলামের আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা ও এলাকার মুরব্বীরা।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি, সাবেক কাউন্সিলর ও সংগঠনের প্রধান উপদেষ্টা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, বিনামূল্যে সুন্নতে খাৎনা, মানুষের পাশে সহযোগিতা ও ইফতারে মাসদাইর যুব সমাজ কার্যক্রম প্রশংসিত। বিগত সময়ে মাসদাইর যুব সমাজ এলাকার মুরব্বীদের নিয়ে বিভিন্ন কর্মসূচীগুলো ভালো লেগেছে। আমার বিশ্বাস যুব সমাজ একদিন মাসদাইর মানুষের মনি হয়ে থাকবে।