ফাইল ছবি
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর জন্মদিন উপলক্ষে তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সালাহউদ্দিন দেওয়ান। একই সঙ্গে তিনি সংসদ সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
সালাহউদ্দিন দেওয়ান বলেন, রূপগঞ্জের উন্নয়ন ও জনগণের কল্যাণে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। তার নেতৃত্বে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং জনকল্যাণে নিরলসভাবে কাজ করার কারণে দিপু ভাই সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছেন। তার জন্মদিনে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং মহান আল্লাহর কাছে তার সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

