ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার বলেছেন, শেখ মুজিব যেখানে ব্যর্থ, যেখানে শেখ মুজিবের ফ্যামিলি ব্যর্থ সেখানে জিয়াউর রহমান ও তার উত্তরসূরীরা সফল। শেখ মুজিব ও তার উত্তরসুরী শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। অন্যদিকে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সমসময় ভূমিকা রেখেছেন।
শুক্রবার (৬ জুন) ফতুল্লায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য প্রাণপন চেষ্টা করেছেন। শেখ মুজিব যখন রাষ্ট্রকে তলাবিহীন ঝুড়ি বানিয়েছিল সেসময় আমার নেতা বাংলাদেশকে একটি স্বাধীন স্বনির্ভর দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন।

