বন্দরে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ
১১ দলীয় ঐক্য ঘোষিত লং মার্চ কর্মসূচি বাস্তবায়ন ও সফল করার লক্ষে নারায়ণগঞ্জ বন্দরে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে ব্যাপক প্রচারনা চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর থানা শাখার নেতৃবৃন্দ।
শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় গনভোটের গনরায়, জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই গনহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে বন্দর থানার সোনাকান্দা এলাকাসহ বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করা হয় ।
লিফলেট বিতরণ কালে ওই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারী মোঃ হাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর থানা শাখার আমির খোরশেদ আলম ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা মোঃ আরিফুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর উপজেলার প্রচার হাজী শাহীন, যুব বিভাগের সভাপতি এডঃ শাহ আলম শাহীন ও ছাত বন্দর উপজেলা শাখার ছাত্র শিবিরের সভাপতি আসাদুল ইসলামসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর থানা শাখার নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য ঘোষিত আগামী ৫ সেপ্টেম্বর লংমার্চের গাড়ীবহর ঢাকা থেকে চট্রগ্রাম যাওয়ার সময় নারায়ণগঞ্জ অতিক্রমকালে চিটাগাং রোডে এক পথসভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় শীর্ষ নেতৃবৃন্দ।

