বুধবার, ১২ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৫, ১১ আগস্ট ২০২৬

এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত

ফাইল ছবি

নরসিংদী সদরের আমদিয়া ইউনিয়নে অবস্থিত সরকারী শিক্ষা প্রতিষ্ঠান 'বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়'-এর এডহক কমিটির সভাপতি পদে পুনরায় মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জ-এর কৃতি সন্তান, মরহুম বাবু মিয়ার সুযোগ্য দৌহিত্র এস. আলম ইসরাৎ।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল-কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়ার কনিষ্ঠ সন্তান এস. আলম ইসরাৎ যুক্তরাজ্যের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হ্যারিওট-ওয়াট থেকে বিবিএ সম্পন্ন করে বর্তমানে চাটার্ড একাউন্ট্যান্টে অধ্যায়নরত এবং নারায়ণগঞ্জ আইন কলেজে এলএলবি শেষ বর্ষে শিক্ষানবিশ আছেন। 

ছাত্রদলের রাজনীতির মাধ্যমে পারিবারিক ঐতিহ্যগতভাবেই রাজনৈতিক অঙ্গনে অভিষেক এস. আলম ইসরাৎ-এর। বর্তমানে জাতীয়তাবাদী অনলাইন এক্টিভিজমের পাশাপাশি যুবদলের রাজনীতির সাথেও সম্পৃক্ত। ২০১০ সালে প্রতিষ্ঠিত দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন 'বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল'-কেন্দ্রীয় নির্বাহী কমিটির তিনি সহ-সাধারণ সম্পাদক (দেশব্যাপী জেলা/ইউনিট কমিটি সমন্বয়ের বিশেষ দায়িত্বপ্রাপ্ত) এবং ৩১ দফা প্রচার কেন্দ্রের কার্যকরী সদস্য। বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী আসন ঢাকা-১৭ এর অনুমোদিত ডিজিটাল প্রচারণা কমিটির যুগ্ন-আহবায়ক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি।

উল্লেখ্য যে, এস. আলম ইসরাৎ গ্রীস বিএনপি'র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের নির্বাচন কমিশনার এস. আলম নিপু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, ঢাকা-১৭ আসনের ডিজিটাল প্রচারণা কমিটির আহবায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা  এস. আলম রাজীবের ছোট ভাই।

উল্লেখ্য যে, ১৯৯২ সালে এস. আলম ইসরাৎ এর দাদা মরহুম আবদুল কাদির মিয়া (বাবু মিয়া)'র নামে প্রতিষ্ঠিত 'বাবু মিয়া উচ্চ বিদ্যালয়' এর প্রধান পৃষ্ঠপোষক বিএনপি'র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খানের সম্মতিতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জানে আলম সাহেব সহ প্রতিষ্ঠাতা পরিবারের সকলের এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমর্থনে উক্ত এডহক কমিটির সভাপতি পদে পুনরায় এস. আলম ইসরাৎ-এর নাম প্রস্তাবপূর্বক মনোনীত করা হয়।

সকলের প্রত্যাশা সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে তরুণ এডহক কমিটির সভাপতি এস. আলম ইসরাৎ-এর মেধাবী ও সুযোগ্য নেতৃত্বে গতবারের ধারাবাহিকতায় সকলের দোয়া, ভালবাসা, সমর্থন ও সহযোগিতায় তিনি একটি সুন্দর ম্যানেজিং কমিটি উপহার দিবেন এবং বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের শিক্ষাখাতে উন্নয়নের ধারাবাহিকতায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন।