শনিবার, ২৯ আগস্ট ২০২৬

|

ভাদ্র ১৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে বুলবুল হত্যার বিচারের দাবিতে বিক্ষাভ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫১, ২৮ আগস্ট ২০২৬

বন্দরে বুলবুল হত্যার বিচারের দাবিতে বিক্ষাভ

বিক্ষোভ সমাবেশ

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিম শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে বন্দরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট)  সন্ধ্যা ৭টায় ইসলামী  আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার উদ্যাগে  বন্দর রেললাইন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিনের পর  বন্দর প্রেসক্লাবের সামনে  এসে বিক্ষোভ মিছিল সমাপ্ত করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা সহ সভাপতি মুহাম্মাদ নূর হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবা সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর শাখাসহ-ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মুহাম্মাদ আবুল হাশেম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল হক প্রমুখ।  প্রতিবাদ সভায় কুখ্যাত খুনী কাটা সিফাতের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই। সে সাথে পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।