ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তারাব পৌরসভা যুবদলের সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিক নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় শফিকুল ইসলাম শফিক বলেন, নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ একটি জেলার দায়িত্ব প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের ওপর অর্পণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। তার দক্ষতা, অভিজ্ঞতা ও বলিষ্ঠ নেতৃত্বে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা বিশ্বাস করি।
তিনি বলেন, নারায়ণগঞ্জ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের নেতৃত্বে এসব ক্ষেত্রে কার্যকর ও দৃশ্যমান অগ্রগতি হবে বলে প্রত্যাশা করছি।
শফিকুল ইসলাম শফিক আরও বলেন, জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করলে নারায়ণগঞ্জবাসী এর সুফল পাবে। পাশাপাশি জেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে দ্রুত পদক্ষেপ নেওয়ার মাধ্যমে মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।
শুভেচ্ছা বার্তার মাধ্যমে তিনি প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন।

