শনিবার, ২৯ আগস্ট ২০২৬

|

ভাদ্র ১৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

র‌্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে পাইপগান, গুলির খোসা ও গাঁজা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২১, ২৮ আগস্ট ২০২৬

র‌্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে পাইপগান, গুলির খোসা ও গাঁজা উদ্ধার

ফাইল ছবি

​নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচটি পাইপগান, তিনটি গুলির খোসা এবং চার কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

​শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১, সিপিএসসি-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোঃ নাঈম উল হক।

​র‍্যাব জানায়, ২৮ আগস্ট রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি-এর একটি বিশেষ আভিযানিক দল রূপগঞ্জ থানাধীন তারাবো এলাকায় একটি পরিত্যক্ত ভবনে অভিযান পরিচালনা করে। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মাদক স্পট থেকে কয়েকজন লোক দ্রুত পালিয়ে যায়।

​পরবর্তীতে ওই পরিত্যক্ত ভবনে তল্লাশি চালিয়ে পাঁচটি পাইপগান, তিনটি গুলির খোসা এবং চার কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাব-১১ এর এই ধরণের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।