প্রতীকী ছবি
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ বুধবার বিকেলে গাউছিয়া রয়েল মুন রোপটপ রেস্টুরেন্টের হল রুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাংবাদিক মো. শাহজাদা শাহাদাতের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলরাফি হসপিটালের চেয়ারম্যান লায়ন মীর আব্দুল আলীম, ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন, ডিকেএমসি হসপিটালের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, ভুলতা জেনারেল হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব রহমান, মেমোরি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার ফারুকুল ইসলাম। অনুষ্ঠান সার্বিক সহযোগিতা করেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জাবেদ হোসেন রাশেদুল ইসলাম সহ সদস্য বৃন্দ।

