সোমবার, ৩১ আগস্ট ২০২৬

|

ভাদ্র ১৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণ, দগ্ধ ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৪৩, ৩০ আগস্ট ২০২৬

রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণ, দগ্ধ ২

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রোববার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার রূপসী এলাকায় অবস্থিত সিটি ইকোনোমিক জোনের অটো রাইস মিলে এ ব্রয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, উপজেলার তালতলা এলাকার আমির হোসেনের ছেলে সাব্বির মিয়া (২৫) ও হামিদ প্রদানের ছেলে মোজাম্মেল হক (৪৫)।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি ইকোনমিক জোনের অটো রাইস মিলে শ্রমিকরা কাজ করছিলেন। সকাল সাড়ে ছয়টার দিকে হঠাৎ করে অটো রাইস মিলের ব্রয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় সাব্বির মিয়া ও মোজাম্মেল হক দগ্ধ হন। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

দগ্ধ মোজাম্মেল হকের স্ত্রী আমেনা বেগম জানান, তার স্বামী মোজাম্মেল হকের শরীরের অর্ধেক অংশ ঝলসে গেছে। একই অবস্থা সাব্বিরেরও।

তবে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করলেও মিল কর্তৃপক্ষ কথা বলতে রাজি হননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।