প্রতীকী ছবি
বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার লক্ষনখোলা এলাকার মৃত আলী আজম মিয়ার ছেলে সাঁজাপ্রাপ্ত আসামী আপেল (২৯) একই থানার সোনাকান্দা এলাকার রিপন মিয়ার বাড়ি ভাড়াটিয়া উক্ত এলাকার হানিফ মিয়ার ছেলে রমজান (৪৫) ও পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার ফরিদ মোল্লা ছেলে মিন্টু মোল্লা (৪৮)। ধৃতদের রোববার (৩০ আগস্ট) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার (২৯ আগস্ট) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

