সোমবার, ৩১ আগস্ট ২০২৬

|

ভাদ্র ১৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মর্গ্যান গার্লস স্কুলে বই মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১২, ৩০ আগস্ট ২০২৬

মর্গ্যান গার্লস স্কুলে বই মেলা শুরু

বই মেলার উদ্বোধন

বইকে শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় করার জন্য ক্লাস রুমের পাশে বইমেলা শিরোনামে কৈশোর তারুণ্যে বইয়ের আয়োজনে ঐতিহ্যবাহী মর্গ্যান গার্লস হাই স্কুল এন্ড কলেজে দুইদিন ব্যাপী বই মেলা শুরু হয়েছে। 

রবিবার (৩০ আগস্ট) সকালে বই মেলার উদ্বোধন করেন পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট সামসুন নুর বাঁধন। 

এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত রেবেকা,রাকিবুল রকি সহ পরিচালনা পরিষদ সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ।উদ্বোধন করার সময় এডভোকেট সামসুন নুর বাঁধন বলেন বই আমাদের নিত্যসঙ্গী।বই পড়ে কেউ কখনো দেউলিয়া হয় না। তিনি বলেন বর্তমান সময়ে আমাদের তরুণ প্রজন্ম মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। এজন্য বই পড়ার উপর আমাদের যাতে আকৃষ্ট করা যায় সেজন্য শিক্ষক ও অভিভাবকদের গুরুত্ব দিতে হবে। তিনি সকলকে অন্তত একটি বই ক্রয়ের আহবান জানান। এবারের বই মেলায় ঢাকার স্বনামধন্য সাতটি প্রকাশনা প্রতিষ্ঠান সময় প্রকাশনী,কাকলি প্রকাশনী,অনুপম প্রকাশনী,ইকরিমিকরী প্রকাশনী,জাগৃতি প্রকাশনী,আ্যডর্ন পাবলিকেশন ও অনন্যা প্রকাশনী।