ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরে ১০০ পিস ইয়াবা, ১০ পুরিয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ শান্তি বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে বন্দর থানাধীন দত্তবাড়ী বউবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি শান্তি বেগম বন্দর থানার দত্তবাড়ী বউবাজার এলাকার ৭১ নম্বর বাসার ওলি মিয়ার মেয়ে।
দত্তবাড়ী বউবাজার এলাকার আনোয়ার হোসেনের বাড়ির দ্বিতীয় তলা থেকে শান্তি বেগমকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া হেরোইন এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বন্দর থানার ওসি মো. জামাল উদ্দিন বলেন, গ্রেপ্তার শান্তি বেগমের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

