শুক্রবার, ১০ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে ১৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫০, ১০ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে ১৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের পাটহাত্তা গ্রামের একটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামি হলেন- সোনারগাঁ উপজেলার পূর্ব সোনাপুর এলাকার মো. ইয়াছিনের ছেলে আব্দুস সামাদ (৪৩)। তিনি পূর্ব সোনাপুর এলাকায় আলী হোসেনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং মোশারফ হোসেন স্কুলের সামনে এলাকায় তার বাসা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাটহাত্তা গ্রামের জনৈক কাজেম সাহেবের তিনতলা ভবনের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় আব্দুস সামাদের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।