মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

|

আষাঢ় ৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের বিদায়ী সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৩, ২৩ জুন ২০২৬

বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের বিদায়ী সংবর্ধনা

বিদায়ী সংবর্ধনা

বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ মাজহারুল আলম খান পাভেল বলেছেন, কলেজের নবীন শিক্ষার্থীরা হলো দেশের আগামী দিনের ভবিষ্যৎ। আর যারা আজকে এইচ.এস.সি পরিক্ষার জন্য যারা বিদায়ী নিচ্ছো তাদের জন্য রইল শুভ কামনা। কলেজ থেকে তোমরা বিদায়ী নিলেও তোমরাই এই পরিক্ষায় সবোর্চ্চ নম্বরে উত্তীর্ণ হয়ে বিএম ইউনিয়নকে গর্বিত করবে। এই স্কুল এন্ড কলেজের অনেক শিক্ষার্থী উচ্চ পর্যায়ে দিক গেছে। আমাদের সকলের দোয়া থাকবে তোমার একদিন উচ্চ স্থানে অবস্থান করবে। একই সাথে এইচ.এস.সি পরিক্ষায় তোমরা স্টার মার্ক করে বাবা-মা স্বপ্ন বাস্তবায়ন করবে। একই সাথে যারা জিপিএ-৫ পাবে তাদের জন্য বিশেষ উপহার দেয়া হবে। দেশ গঠনে বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নীতি-নৈতিকতার সাথে আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে, বাবা-মাকে সর্বদা সম্মান করবে।

২৩ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অডিটিউরিয়ামে স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর নবীন বরণ ও এইচ.এস.সি পরিক্ষার্থীদের বিদায়ী ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় একাদশ শ্রেণীর ৭২ জন শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।

বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও এডহক কমিটির সদস্য সচিব মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মেহেদী হাসান সজীব ও শিক্ষক প্রতিনিধি মোঃ লিয়াকত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, সিনিয়র শিক্ষক শ্রী পার্থ শারদী দাস, কলেজের প্রভাষক নাজমুল হুদা, সুমাইয়া আক্তার, তানিয়া আক্তার, তানিয়া সুলতানা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ।