বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে শব্দ দূষণের দায়ে দুই যানবাহনকে জরিমানা, জব্দ ২ হর্ন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৩, ৯ জুলাই ২০২৬

না.গঞ্জে শব্দ দূষণের দায়ে দুই যানবাহনকে জরিমানা, জব্দ ২ হর্ন

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইটি যানবাহনের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় দুইটি বিকট শব্দের হর্নও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। 

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দ দূষণকারী দুইটি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে দুইটি বিকট শব্দের হর্ন জব্দের পাশাপাশি সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম জানান, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে দূষণকারী যানবাহন, কারখানা ও অন্যান্য প্রকল্পের বিরুদ্ধেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিন এবং মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।