সোমবার, ২২ জুন ২০২৬

|

আষাঢ় ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মান্নানকে ধমক দিয়েছিলেন তারেক রহমান 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৫২, ২২ জুন ২০২৬

মান্নানকে ধমক দিয়েছিলেন তারেক রহমান 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড খুলে ফেলার ঘটনা শুনে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানকে সংসদে ধমক দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (২২ জুন) সময়ে এক দলীয় সভায় অংশ নিয়ে একথা জানান সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। 

এসময় তিনি বলেন, তারেক রহমান প্রতি মুহুর্তে সিদ্ধিরগঞ্জের খবর রাখে। আপনারা কোথায় সাইনবোর্ড খুলেছেন না কী খুলেছেন আমিতো আর জানি না। এটাও প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞাসা করেছেন। আমি বললাম আমিতো জানি না। এটা শুনে তিনি রেগে উঠলেন, কী কবর রাখো? এমপি হয়েছো।

তিনি আরও বলেন, আপনারা দেখেছেন সংসদ চলা অবস্থায় কেউ সংসদে না আসলে তিনি বলেন এই সংসদ চলছে তুমি এখানে কী করো। সংসদে যাও। আমাদের প্রধানমন্ত্রী সিদ্ধিরগঞ্জে না আসলেও প্রতি মুহুর্তে খবর রাখে।