শনিবার, ১৩ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৬, ১৩ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

মো. রফিকুল ইসলাম বাবু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল নয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- গোদনাইল নয়াপাড়া এলাকার মো. ফজলুল হকের ছেলে মো. রফিকুল ইসলাম বাবু (৪৮)। তিনি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তারকৃত আসামি রফিকুল ইসলাম বাবুকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ।