বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৩, ৯ জুলাই ২০২৬

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ২

ফাইল ছবি

বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার গোলাপ মিয়ার ছেলে বন্দর থানার পুলিশের উপর হামলার মামলা ও আরো একটি মারামারি মামলার  ওয়ারেন্টভূক্ত আসামী রিফাত (২২) ও বন্দর থানার নবীগঞ্জ কলেজ রোড এলাকার আনোয়ার হোসেন মিয়ার স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী পারুল বেগম (৪২)। ধৃতদের পৃথক ওয়ারেন্টে বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত বুধবার (৮ জুলাই) রাতে বন্দর থানার উল্লেখিত পৃথক স্থানে ওয়ারেন্ট তামিল  অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।