বুধবার, ০৮ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যুবদল নেতাকর্মীদের বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত

প্রকাশিত: ১৯:৩০, ৮ জুলাই ২০২৬

যুবদল নেতাকর্মীদের বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত

ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আলোকে সাবেক মহানগর যুবদলের নেতাকর্মীদের নিয়ে দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাবত রেখেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। 

বুধবার ০৮ জুলাই  নারায়নগঞ্জ মহানগরীর ৮ ও ১০ নং ওয়ার্ডের উদ্যেগে চৌধুরী বাড়ী আদর্শ বাজার এলাকায়   নিম,আম,কাঠাল ও পেয়ারা গাছ রোপনের মাধ্যমে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ সাবেক যুবদল নেতাকর্মীরা বৃক্ষ রোপন করেন।এসময় বক্তব্য রাখেন নারায়নগন্জ মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তু,সাবেক সহসভাপতি নুরুল হক চৌধুরী দিপু, ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী লেকু,মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি জুয়েল রানা প্রমুখ।

বৃক্ষরোপণ শেষে খোরশেদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেন্জ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা সাবেক যুবদল নেতাকর্মীরা নারায়নগন্জ মহানগরীর প্রত্যেকটি ওয়ার্ডে বৃক্ষরোপন করবো।আমরা কাঠ বা সৌন্দর্যবর্ধনের গাছ পরিহার করে পরিবেশ বান্ধব নিম ও ফলজ বৃক্ষ রোপন করছি,যাতে পরিবেশ,মানুষ ও পশু পাখী উপকৃত হয়।এসময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌদি আরবের আরাফার ময়দানে নিম গাছ রোপনের কথা স্বরণ করেন ও তার রুহের মাগফেরাত কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সুমন ভূইয়া,বাহারউদ্দিন,জসিম,খালেদ মাুন ভূইয়া,নুরুল্লাহ খন্দকার,জুয়েল রানা,আলী নওশাদ তুষার,রানা মুন্সী,মো:সুমন ভুইয়া,মুসা মিয়া,মো:মিঠু,মিজানুর রহমান।মো:মোমেন,নুরুল আলম,কামরুল ইসলাম,রাসেল আহম্মেদ মনির,আক্তার হোসেন জাহিদ,মনির,মহিউদ্দিন, কুতুবউদ্দিন, জসিম,মো:জামাল হোসেন,ওসমান গনি,ইসলাম মিয়া,মাহফুজুর রহমান  বিল্লাল,গাজী খোকন,জুলহাস,মিজান প্রমুখ।