বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে টমেটো ২৮০ টাকা কেজি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:০১, ৯ জুলাই ২০২৬

না.গঞ্জে টমেটো ২৮০ টাকা কেজি

ফাইল ছবি

কয়েক সপ্তাহ আগেও যে টমেটো ৮০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছিল, সেই টমেটোই এখন নারায়ণগঞ্জের খুচরা বাজারে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৮০ টাকায়। হঠাৎ এ মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষেরা প্রয়োজনীয় সবজির তালিকা থেকে টমেটো বাদ দিতে বাধ্য হচ্ছেন।

বুধবার (৯ জুলাই) সকালে শহরের মাসদাইর বাজার ও দ্বিগু বাবুর বাজার ঘুরে এ দৃশ্য দেখা যায়। 

এসময় কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বাজারভেদে টমেটোর দাম ২৬০ থেকে ২৮০ টাকার মধ্যে ওঠানামা করছে।

শহরের চাষাঢ়া বাজারে সবজি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী রাশেদ মিয়া বলেন, টমেটো এখন আর সাধারণ মানুষের সবজি নেই, এটা যেন বিলাসী পণ্যে পরিণত হয়েছে। কয়েকটা টমেটো কিনতেই ৫০-৬০ টাকা চলে যাচ্ছে।

গৃহিণী নাসিমা বেগম বলেন, বাজারে এসে টমেটোর দাম শুনে অবাক হয়ে গেছি। আগে রান্নায় নিয়মিত টমেটো ব্যবহার করতাম, এখন এক কেজি কেনার কথাও ভাবতে পারছি না।

ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে টমেটো চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে পরিবহন ব্যাহত হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। এ কারণেই দাম বেড়েছে।

দ্বিগুবাবুর বাজারের সবজি বিক্রেতা আবুল কালাম বলেন, আমরাও বেশি দামে কিনছি। বৃষ্টি হওয়ার কারণে আড়তে টমেটো কম আসছে। সরবরাহ স্বাভাবিক হলে দামও কমে যাবে।

আরেক বিক্রেতা মো. জাহিদ বলেন, এখন বাজারে যে টমেটো পাওয়া যাচ্ছে তার বেশিরভাগই আগাম জাতের ও দেশি টমেটো। মাল কম, কিন্তু চাহিদা বেশু। তাই দামও কিছুটা বেড়েছে।