ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বড় চেঙ্গাইন এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাব-১১।
শনিবার (১১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোঃ নাঈম উল হক। এর আগে রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি কোম্পানির একটি বিশেষ দল সোনারগাঁ থানাধীন বড় চেঙ্গাইন এলাকায় অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, অভিযানের সময় মাদক বিক্রির একটি স্পটে অবস্থানরত কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

