ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফতুল্লা থানা বিএনপির দশ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি।
শনিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন- ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, বিপ্লব হোসেন, মোঃ আলম, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, মোঃ মুসলিম আহমেদ, যুগ্ম সম্পাদক এ্যাড. আক্তার খন্দকার, থানা বিএনপির সদস্য জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আঃ রাজ্জাক।
বিজ্ঞপ্তিতে রিজভী জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় এসকল নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে।
এদিকে বহিষ্কৃত নেতাকর্মীরা বিএনপির বিদ্রোহী (বহিষ্কৃত) স্বতন্ত্র প্রার্থী শাহ্ আলমের পক্ষে নির্বাচনে প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন বলে জানা গেছে।

